বরিশালে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরিশাল তথ্য অফিসের আয়োজনে এ গল্প শুনি কর্মসূচি জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কবির ভুলু। এ সময় বক্তব্য রাখেন বরিশালের তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, সহকারী তথ্য অফিসার লেলিন বালা, সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী।