ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে হাজেরা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ যাত্রী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাজেরা খাতুন উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সান্যাল জানান, বাসচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।