পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টমুলে গ্রেফতার ৯৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে দুটি ওয়ান শুটারগান, একটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ, চার রাউন্ড খোসা, চার রাউন্ড কার্তুজ, দুটি হাতবোমা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।










