ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশীদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা সংশোধনের জন্য ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) ইসি থেকে গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রবাসীদের বিশেষ অনুরোধে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভুল কিংবা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সুযোগ বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ তারিখের পরে ঠিকানা সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না।

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেয়ার জন্য প্রবাসীদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসি থেকে এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্নাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে পাঠানো সম্ভব হবে না।

এর আগে প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধন করার জন্য ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় ইসি।