গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেরাইদের চালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গতকাল দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থসহায়তা ও পোশাক দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী, শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ।