বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে বান্দরবানে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘আবক্ষ ভাস্কযর্’ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এলাকা মেঘলায় ভাস্কর্য উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের এসপি মো. আবদুল হালিম, পরিষদ সদস্য মোজাম্মেল হক, লক্ষ্মীপদ দাশ, সত্যহা পাঞ্জি ত্রিপুরা প্রমুখ। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের এসপির পরিকল্পনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় এ ভাস্কর্য নির্মিত হয়।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধ স্মৃতিফলক ও মুক্তিযুদ্ধ স্মুতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ উপস্থিত ছিলেন।