বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) পদে দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) প্রতিষ্ঠাকালীন প্রফেসর ও পরিচালক ড. তোফাজ্জল ইসলাম। 

গত ৩১ মে মেয়াদ শেষ হওয়ায় অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিমের স্থলাভিষিক্ত হন তিনি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) সেমিনার কক্ষে এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম।

গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক আদেশবলে এ নিয়োগ দেয়া হয়।