বান্দরবান সদর উপজেলার নবগঠিত জামছড়ি ইউনিয়নে আগুন লেগে ১৫টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার রাত ৩টার দিকে ইউনিয়নের বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যসিংশে মারমা বণিক বার্তাকে বলেন, সোমবার রাত ৩টার দিকে বাঘমারা বাজারে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মতিউর রহমান।









