প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয় ৭৩ জন। ২৭ জন ভর্তি হয় দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয় ৩৯ জন।
অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৬৭ জন, খুলনা ২৩, ময়মনসিংহ ১৭ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে তিনজন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে চলতি বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৮ হাজার ১২৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে হাসপাতাল ছেড়েছে ১৬ হাজার ৭৮৯ জন।










