রাজধানীর
মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ ছয়জন দগ্ধ
হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। শুক্রবার (১২ এপ্রিল) ভোরে ভাসানটেক ১৩ নম্বর
কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা
হলেন মেহরুন্নেছা (৬৫), সূর্য বানু (৩০), লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৯) ও
মো. লিটন (৫২)।
জানা
গেছে, মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ
থেকে এ বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। পরে ভোর সোয়া
৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।










