গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বাহরাইনে নিহত সিলেটের বাসিন্দা গিরীশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে আনার পর তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে সৎকারের জন্য ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে তার পরিবারকে আরো ৩ লাখ টাকা সহায়তা দেয়া হবে।

তিনি আরো বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ের (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যেতে হবে। এতে তারা সরকারের তালিকাভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে মন্ত্রী মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করেন।

কর্মসূত্রে বাহরাইনে অবস্থানকালে গিরীশ চন্দ্র সূত্রধরের মৃত্যু হয়।