জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
একটি অভিযোগের ভিত্তিতে সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউয়ের একটি দায়িত্বশীল সূত্র। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।










