গাজীপুরের রাজেন্দ্রপুরে শিশুদের ৮০টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। গতকাল কচিকাঁচা একাডেমি প্রাঙ্গণে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ৯টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অ্যাডাপটিভ রিসার্চ ডিভিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান মুকুল। পরে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও সাংবাদিকরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের প্রকল্পের কার্যপদ্ধতি ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অতিথিদের ধারণা দেয়। মেলার স্টলগুলোতে স্থান পেয়েছে স্মার্ট এগ্রিকালচার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্মার্ট ক্লিন সোসাইটি, গ্রিনহাউজ প্রযুক্তি, উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন শোষণ, ভাসমান কৃষি প্রযুক্তি ও স্বয়ংক্রিয় স্ট্রিট লাইটসহ নানা প্রকল্প।