পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়ছেে। আজ রোববার মন্ত্রণালয় থেকে জারি করা এ-সক্রান্ত পরিপত্রে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ উল্লেখ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এতে বলা হয়েছে, দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। তারা দুজনেই পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশী এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য বিষয় দেখবেন।
অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্ব পালন করবেন।










