মিরসরাইয়ে আবারো ৯ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা।
গতকাল সকালে উপজেলার সাহেরখালী সমুদ্র উপকূলীয় এলাকা খেয়ারঘাট থেকে তাদের আটক করা হয়।
পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলো মো. নয়ন, মো. আনীস, ফাতেমা, হুমাইরা, রজিনা আক্তার, একরাম, জিহাদুল ইসলাম, ইয়াসিন ও আজিজা বিবি।
মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গারা সাগরপথে ট্রলারে করে ভাসানচর থেকে মিরসরাই সমুদ্র উপকূলীয় এলাকায় ঢুকে পড়ে।
পরে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়।









