রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ মিঠুন প্রামাণিক (২৮) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভানুকর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিঠুন প্রামাণিক জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় আসলাম প্রামাণিকের ছেলে। পিস্তল ছাড়াও তার কাছে দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।