সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ ফরম বিতরণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তোলা প্রশ্নের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এগুলো নিয়ে মামলা হয়েছে। এগুলো এখন সাব-জুডিস ম্যাটার। এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না।
আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান।
গত ৩১ মার্চ সংসদ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন। কিন্তু তিনি কোন আইনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এ ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।
তবে নির্বাচন কমিশনের একটি সূত্র জানান, ফরমটি সংসদ সচিবালয় থেকেই দেয়া হয়েছিল, নির্বাচন কমিশন থেকে নয়।










