সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী এসএম আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে নাগরিক কমিটি।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, এনজিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. অজয় কুমার রায়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ প্রমুখ।









