হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক ত্রাণসামগ্রী বিতরণ করেন।









