ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে আহত ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিশুরা রয়েছে।
শুক্রবার ভূমিকম্পে আহত হয়ে তারা চিকিৎসা নিতে আসেন। তবে কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে হারুনুর রশিদ (৫৫), সাদিক শিকদার (২৬), রিপন (২৮), বিল্লাল (৬),ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮), মধু (৩০), সজীব (২২), আরাফাত (২০), নুরুল হুদা (২০), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাত পুরুষ (৪০), তানজিল হোসেন (২৬) ও তানভীর হোসেন (২৬) রয়েছেন।
ঢামেকের এক চিকিৎসক জানান, সকালে ভূমিকম্পের পর অনেকে চিকিৎসা নিতে এসেছেন। অনেকে ভর্তি হয়েছেন। আবার কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। কতজন ভর্তি আছেন বলতে পারছি না।










