রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে দাফনের উদ্দেশ্যে তার মরদেহ জিয়া উদ্যানে নেয়া হচ্ছে। খবর বিবিসি বাংলা।
এর আগে দুপুর আড়াউটায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের অসংখ্য মানুষ অংশ নিয়েছেন।










