শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি। নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে চাল রফতানি করছি। আর এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত চারতলা ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা যেন যেকোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে সে চেষ্টা করার আহ্বানও জানান দীপু মনি।
ভবন পরিদর্শনে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, স্কুলের প্রতিষ্ঠাতা জমশেদ আলীর ছেলে মোহসীন আলী, মেয়ে সঙ্গীত শিল্পী সুজানা আক্তার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার।
আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছি। নিজেরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে চাল রফতানি করছি। আর এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে।










