উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সর্বজনীন, ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি প্রান্তজন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদা, ইব্রাহিম হামিদ মাসুম, জাহিদ হোসেন, মুক্তি মাহমুদ, বরকত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধের দাবি জানান।