দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় নয়জনকে ৩৯ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির চেকপোস্ট সড়ক, সাতকুড়ি রেলগেট স্টেশন ডাঙ্গাপাড়া বাজার ও হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এ জরিমানা করেন। এ সময় হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম, ওসি ফেরদৌস ওয়াহিদ উপস্থিত ছিলেন।
হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা
দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় নয়জনকে ৩৯ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।










