ফরিদপুরের নগরকান্দায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তথ্য ও প্রযুক্তি এবং হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। এ সময় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি কেন্দ্র থেকে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয়। 

বহিষ্কৃত পরীক্ষার্থীরা ভাঙ্গা উপজেলার মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালানো। এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় ও অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।