বরিশাল মহানগরীর প্রধান সড়ক সদর রোডে শতবর্ষী অশ্বিনী কুমার হলের অবস্থান। বিভাগের রাজনীতি-গণআন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে এ হলের সামনের উন্মুক্ত চত্বর। প্রতিষ্ঠার ১০২ বছরে হলটি একাধিকবার সংস্কার করা হয়েছে। তবে সবকিছুই করা হয়েছে মূল অবকাঠামো অক্ষুণ্ন রেখে। এরই ধারাবাহিকতায় আবারো অশ্বিনী কুমার হল পেল নবরূপ। বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে হল ও সামনের চত্বরটির অবয়ব ঠিক রেখে নতুন করে সংস্কার করা হয়েছে। নবরূপ পাওয়া অশ্বিনী কুমার হল গতকাল সন্ধ্যায় উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
নবরূপ পেল বরিশালের অশ্বিনী কুমার হল
বরিশাল মহানগরীর প্রধান সড়ক সদর রোডে শতবর্ষী অশ্বিনী কুমার হলের অবস্থান। বিভাগের রাজনীতি-গণআন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে এ হলের সামনের উন্মুক্ত চত্বর।









