মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের রোড শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম চত্বর থেকে পাঁচটি সুসজ্জিত ট্রাকে করে এ রোড শো জেলার বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ করে।

রোড শোর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীরপ্রতীক প্রমুখ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোড শোতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তানরা। ট্রাকে করে ৫০টি জাতীয় পতাকা এবং ৫০ বছরে দেশের উন্নয়ন-অগ্রযাত্রার প্রতিচ্ছবি তুলে ধরা হয়।