চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ সম্প্রসারণ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কোলনীপাড়া মাদ্রাসা মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, সমাজসেবক নবী চৌধুরী প্রমুখ।
গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ সম্প্রসারণ বিষয়ক কৃষক সমাবেশ
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ সম্প্রসারণ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।









