প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে উপসর্গে ৭৬৯ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন। এর মধ্যে শনাক্ত হয়েছে ৯৯ জন। উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৩ হাজার ২০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২২ জন।
এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৭১, বরিশালে ৬৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।










