চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা সভা ও কুইজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, আওয়ামী লীগ নেতা মুন্সী আলমগীর হান্নান, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন রতন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল ও প্রধান শিক্ষক সোহেল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা
চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা সভা ও কুইজ অনুষ্ঠিত হয়েছে।









