ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি)
৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগ
সম্পন্ন হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩ কোটি
৩ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৭টার মধ্যে ২ কোটি
৪২ লাখ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদান করা হয়।
বিদ্যুৎ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাত
১০টার মধ্যে ৮৫ শতাংশ পুনঃসংযোগের কাজ শেষ হবে। বাকি সংযোগ পর্যায়ক্রমে দেয়া হবে বলে
বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবশিষ্টাংশ পর্যায়ক্রমে চলতে থাকবে। বুধবার
(২৯ মে) সকালের মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হবে বলে আশা করা
যায়।
এর আগে গতকাল সোমবার (২৭ মে) বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়
রেমেলের প্রভাবে ২ কোটি ৭১ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে প্রায় ৯৭ কোটি টাকার
ক্ষয়ক্ষতি হয়।










