আবারো ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশও। রোববার (২ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিটে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়।
মিয়ানমারের
মাওলাইক এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র।
আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি
হয়। এর কেন্দ্র ঢাকা থেকে ৪৪১ দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মাউলাইক এলাকায়।
ঢাকা ছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়।










