পুলিশের সাবেক মহাপরিদর্শক
(আইজিপি) বেনজীর আহমেদকে আগামী ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি
দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৬
জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির
সচিব খোরশেদা ইয়াসমীন।
এর আগে ৬ জুন তাকে
জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি। কিন্তু হাজির না হয়ে বেনজীর আইনজীবীর মাধ্যমে
১৫ দিনের সময় চান। যার পরিপ্রেক্ষিতে আবেদন বিবেচনা করে ৬ জুন পরিবর্তন করে ২৩ তারিখ
নির্ধারণ করেছে দুদক।
উল্লেখ্য, বেনজীর ও
তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি,
ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও
হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের
সন্ধান পেয়েছে দুদক।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে
এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।










