সাতক্ষীরায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন যৌথ আয়োজনে গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হ‌য়ে‌ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনু‌ষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তি‌নি বলেন, খেলাধুলার জন্য সাতক্ষীরা উর্বর ভূমি। বাংলাদেশ সহ বিশ্বের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরার সন্তানদের ভূমিকা প্রশংসনীয়।

তিনি জানান, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় গুরুত্ব দিতে হবে।

ছেলেমেয়েদের লেখাপড়া পাশাপাশি খেলার প্রতি গুরুত্ব দিতেও বলেন কাউসার আজীজ।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন বিশ্বাস, জেলা ফুটবল এসোসিয়েশন আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প‌রে দর্শকরা কলারোয়া উপজেলা ও শ্যামনগর উপজেলার মধ্যকার একটি ম্যাচ উপভোগ করেন।