বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরে কর্মবিরতি পালন করেছেন কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিক। গতকাল সকালে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে শিল্প পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ফেব্রুয়ারি ও মার্চের বেতন এবং ঈদের বোনাস বকেয়া রয়েছে বলে দাবি শ্রমিকদের।