বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে বায়তুল মোকাররম থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) তাকে আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গায়েবী জানাজায় যোগ দিতে গিয়েছিলেন।

তার কোন দলীয় পদ না থাকলেও বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে তার পরিচিতি রয়েছে।