বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) দেয়া তথ্য অনুসারে, মঙ্গলবার রাজ্যের বন্যা পরিস্থিতি আরো সংকটজনক হয়ে উঠেছে। বন্যায় ২৮টি জেলার ১১ লাখ ৩৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর ইন্ডিয়া টিভি।

৪৮৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানি ঘরে ঢুকে পড়ায় বন্যাকবলিতদের অনেকে উঁচু জমি, বিদ্যালয় ভবন ও রাস্তাঘাটে আশ্রয় নিয়েছে।