নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া
গিয়েছে। শুক্রবার (১৭ মে) রাজধানীর সবুজবাগে এ
দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে সবুজবাগের
মায়াকানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের
নাম অন্তর,
আলতাফুর রহমান ও মফিজুল ইসলাম। তাদের বয়স ২০ থেকে
২৫ এর মধ্যে। সকালে মায়াকাননের জামিয়াতুল মসজিদের পশ্চিম পাশে নির্মাণাধীন ওই ভবনের ১০ তলার বাইরের দিকে কাজ করার সময়ে
মাচা ভেঙে পড়ে যান তিন শ্রমিক।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান গাজী বলেন, সংজ্ঞাহীন অবস্থায়
উদ্ধার করে তিনজনকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত মফিজুলকে
মুগদা হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকালের
দিকে তিনিও মারা যান।










