রাজশাহীর বাঘায় একটি বিদেশী পিস্তলসহ মিঠুন প্রামানিক (২৮) নামের এক যুব্ককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১১টার দিকে উপজেলার ভানুকর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার মিঠুন প্রামানিক জেলার
পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা। পিস্তল ছাড়াও
তার কাছে পাওয়া গেছে দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি।
র্যাব জানিয়েছে, মিঠুন
প্রামানিক অস্ত্র ব্যবসায়ী। র্যাবের জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায় নিজের
সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি। পরে তার বিরুদ্ধে
বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
র্যাবের ভাষ্য, বাঘার ভানুকর
এলাকার একটি আম বাগানে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন মিঠুন। গোপন সংবাদ পেয়ে ওই আমবাগানে অভিযান চালায় র্যাব-৫
রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। সেখানে অস্ত্রসহ মিঠুনকে গ্রেফতার
করা হয়। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে র্যাব।









