বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার প্রায় ছয় কিলোমিটার মেঘনা ও ইলিশা নদীতে বিলীন হয়ে গেছে। এতে অর্থনৈতিক ও আবাসন সংকটে পড়ছে নদীতীরের বাসিন্দারা। বেশ কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও সেগুলো নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। গতকাল নদীতীরবর্তী এলাকায় মানববন্ধন করেছেন তারা। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদনও করেছেন।