ময়মনসিংহে দিনব্যাপী নানা
কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ বার্ষিকী পালিত
হয়েছে। ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে
কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ,
ওয়েবিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। গতকাল সকালে কোরআন খতমের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নজরুল ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উপাচার্য
অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
কৃষিবিদ ড.
হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান,
ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক
রাশেদুল আনাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী,
কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল
আহসান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুসহ অন্যরা। পরে ওয়েবিনারে ‘নজরুলের চলচ্চিত্র:
চলচ্চিত্রে নজরুল’ শীর্ষক আলোচনা সভাটি
অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ-এর সভাপতিত্বে এতে বাংলাদেশ ও ভারতের নজরুল গবেষকরা অংশ
নেন।
ত্রিশালে জাতীয় কবির প্রয়াণ দিবস পালিত
ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে।









