হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫৯ শিশু। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৬৮ জনের। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ২ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে মৃতু হয়েছে ২৩ জনের।
হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৮০৮ জন ছাড়া পেয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩০৫ ও ঢাকা বিভাগে ২১৯ জন হাসপাতাল ছেড়েছে।










