বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে স্বাগত জানিয়েছে সরকার।

আজ শুক্রবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন—

হিসাবের নাম : 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'

ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় 

হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

বিজ্ঞপ্ততে আরো বলা হয়, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।