রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ভবনটিতে কসমেটিকস, ব্যাগ, ছাতা ও গ্যাস ম্যাচসহ বিভিন্ন পণ্যের গুদাম ছিল বলে জানান দোকানিরা। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গতকাল চকবাজারের মনসুর খান প্লাজায় বিকাল ৫টা ১০ মিনিটে এ আগুন লাগে এবং রাত ৯টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুরুতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভবনে প্রচুর ধোঁয়া থাকায় ফায়ার ফাইটারদের কাজ করতে বেশ বেগ পেতে হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পরে আরো পাঁচটি ইউনিট যোগ দেয়।