গতকাল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালালে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরের সময় প্রায় পৌনে ৩ লাখ টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করা হয়।