রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে
আবু তালহা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার মদাপুর
ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী উপজেলার বিল মানুষমারি গ্রামরে বাড়রি ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশু আবু তালহা
খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর ডোবার পানি থেকে শিশুর
মরদহে উদ্ধার করা হয়।
মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর
রহমান মজনু বলেন, শিশুটি খেলতে খেলতে বাড়রি পাশের ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়। এ মৃত্যুতে
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










