সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী বিমান আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেন প্রধান উপদেষ্টা। চারদিনের ব্যস্ত সফর শেষে গতকাল শুক্রবার রাতে (সুইজারল্যান্ড সময়) তিনি জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।