পঞ্চগড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ইব্রাহিম হোসেন (২৮) নামে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার হয়েছেন। তিনি সদর উপজেলার গোফাপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। ইব্রাহিম স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় সদর উপজেলা শাখার আহ্বায়ক। শুক্রবার রাতে সদর উপজেলার ব্যারিস্টার বাজার থেকে তাকে আটক করা হয়।
গতকাল তার বিরুদ্ধে সদর থানার উপপরিদর্শক মাজাহারুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ২০১৩ সালের একটি মামলায় ২০ জানুয়ারি ছয় বিএনপি নেতাকর্মীর তিন মাস করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ওই রায়ের পর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন তার ফেসবুক একাউন্টে রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন।









