সীমান্তের ওপারে তিন দিন অবস্থানের পর অনুমোদন জটিলতা কাটিয়ে উঠে অবশেষে ভারতে আটকেপড়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। গতকাল বিকাল ৪টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নারী-পুরুষ-শিশুসহ ৩৭ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে অসুস্থ হওয়ায় রংপুরে চারজন ও দিনাজপুরে চারজনকে পাঠানো হয়েছে।
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে গতকাল বেলা দেড়টার দিকে তারা দেশে প্রবেশ করতে শুরু করেন। এ সময় সীমান্তের শূন্যরেখায় পুলিশ, বিজিবিসহ স্থানীয় প্রশাসন তাদের নির্ধারিত তথ্য সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে।










