বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গতকাল সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই জেলার হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, ‘সকাল ৮টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটিকে মৃদু ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। ভূমিকম্পটি মৃদু মাত্রার ছিল। তাই এতে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’